৩ এপ্রিল ২০২৬

বিএনপি আন্দোলন করে কোন লাভ হবে না : লক্ষ্মীপুরে হানিফ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিএনপি আন্দোলন করে কোন লাভ হবে না : লক্ষ্মীপুরে হানিফ
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ খালেদা জিয়ার চিকিৎসার নামে বিএনপি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামী লীগের তৃণমূল বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হানিফ। হানিফ বলেন, “বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন। তবে তিনি বাংলাদেশের আইনে একজন সাজাপ্রাপ্ত আসামি। তারপরেও তাকে জেলখানায় সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এখন প্রধানমন্ত্রী তার হাতে থাকা ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে খালেদা জিয়াকে জেলখানার বাইরে চিকিৎসার সুযোগ করে দিয়েছেন।” আওয়ামী লীগের এই নেতা আরো বলেন, “তিনি (খালেদা) এখন বাংলাদেশের সব চেয়ে ব্যয়বহুল এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। খালেদা জিয়ার চিকিৎসক ছাড়া ওই হাসপাতালের কোন চিকিৎসক আজ পর্যন্ত খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে হবে এমনটি বলেননি। আবার বিএনপির পক্ষ থেকেও সুনির্দিষ্ট ভাবে কোন দেশে নিয়ে তাকে চিকিৎসা করাবে সেটি বলছে না। তারা খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে প্রতিদিন প্রেসক্লাব এর সামনে গিয়ে আন্দোলন করছে।“ প্রধানমন্ত্রী কোনো অন্যায় পছন্দ করেন না জানিয়ে হানিফ আরো বলেন, “ডা. মুরাদের বিষয়ে যখনই তিনি শুনেছেন, তখনই তিনি ব্যবস্থা নিয়েছেন। ইতিমধ্যে তাকে মন্ত্রিত্ব থেকে ও জামালপুর জেলা আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের পরবর্তী নীতিনির্ধারণী সভায় তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।” খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে মাহবুবউল আলম হানিফ আরও বলেন, “আন্দোলন করে কোন লাভ হবে না। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যেতে হলে রাষ্ট্রপতির কাছে দণ্ড মওকুফ চেয়ে আবেদন করতে হবে। রাষ্ট্রপতি তার দণ্ড মওকুফ করলে তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবেন। এ ছাড়া কোনো বিকল্প পথ খোলা নেই।” বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি