২৪ অক্টোবর ২০২৬

মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পিএম
মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস

বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শনিবার ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে দেখতে যান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা আব্বাস অসুস্থ মন্ত্রীর সঙ্গে কিছু সময় কাটান এবং তার শারীরিক অবস্থার সার্বিক খোঁজ নেন।

এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস।

তারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈনের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন।

ড. মঈনের দ্রুত আরোগ্য ও সম্পূর্ণ সুস্থতাও কামনা করেন তারা।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি