৩ এপ্রিল ২০২৬

বিএনপি ছাড়া দেশ পরিচালনা করার মতো অভিজ্ঞ কোনো দল নেই: তারেক রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩১ জানুয়ারী ২০২৬, ০৮:৩৯ এএম
বিএনপি ছাড়া দেশ পরিচালনা করার মতো অভিজ্ঞ কোনো দল নেই: তারেক রহমান


বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি ছাড়া রাষ্ট্র পরিচালনার মতো অভিজ্ঞতাসম্পন্ন কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে নেই বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্পপার্কে আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ‘আজকে যদি আমাদের দেশকে গড়তে হয়, আজকে যদি ২০ কোটি মানুষকে একসঙ্গে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে সকলকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন কোনো করে কেউ আবার আপনাদের এই ভোটের অধিকারকে কেড়ে নিয়ে যেতে না পারে। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে জুলাই-আগস্টে গত ১৬ বছর ধরে আমাদের যে সকল ভাই-বোন নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, আবার সেই অধিকারকে কেউ যেন স্তব্ধ করে দিতে না পারে, ছিনিয়ে নিতে না পারে।’

এ সময় তিনি উপস্থিত জনতাকে প্রশ্ন করেন, ‘আমরা কি সর্তর্ক আছি প্রিয় ভাই-বোনেরা, আমরা কি সজাগ আছি।’ তখন উপস্থিত জনতা সমস্বরে ‘আছি’ বলে নিজেদের অবস্থান জানান।

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশের মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল কি পরিকল্পনা গ্রহণ করবে দেশ ও জনগণের জন্য, যাতে জনগণ ও দেশ আগামীতে সামনের দিকে যেতে পারে। আমরা আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছি প্রিয় ভাই ও বোনেরা। বিএনপি আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছে এবং এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যেই দলের অভিজ্ঞতা আছে কীভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। বিএনপির ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে, অভিজ্ঞতাসম্পন্ন কোনো রাজনৈতিক দল নেই।’

তিনি বলেন, ‘কাজেই প্রিয় ভাই ও বোনেরা মানুষ তার ওপর ভরসা করে, যার অভিজ্ঞতা আছে। মানুষ তার ওপরেই ভরসা করা যায়, যার ওপরে ভরসা করা যায়। মানুষ তার ওপরই ভরসা করে, যে বিপদের সময় তাকে ফেলে পালিয়ে চলে যায়নি এবং এই সৎগুণ একমাত্র বিএনপির ভেতরেই আছে।’

এর আগে তারেক রহমান বগুড়ায় একটি মতবিনিময় সভায় অংশ নেন। পরে সেখান থেকে তিনি সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হন। তবে নির্ধারিত সময়ের আগেই জনসভা স্থলে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের জেলা থেকে হাজারো মানুষ এসে উপস্থিত হয়। ক্রমেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল।

বিপি/কেজে

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি