বিএনপি নেতা এন আই খান আর নেই
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সাবেক আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক এন আই খান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে এন আই খান শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন ছেলে সাদিকুল ইসলাম খান। সাদিকুল ইসলাম খান বলেন, ‘বার্ধ্যক্যজনিত কারণে তিনি মারা গেছেন।’
এন আই খানের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায়। সাত সন্তানের জনক এন আই খান বাংলাদেশ পেপার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, এফবিসিসিআইর সদস্যসহ অনেক সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। এন আই খানকে তাঁর স্ত্রীর কবরের পাশে আজিমপুর কবরস্থানে আজই দাফন করার কথা জানিয়েছেন সাদিকুল ইসলাম।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
১ দিন আগে
by বাংলা প্রেস
রাজনীতি
জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে: প্রশ্ন এ টি এম আজহারের
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি