৩ এপ্রিল ২০২৬

‘বিএনপি সরকার গঠন করলে আলেম-ওলামাদের ভাতার ব্যবস্থা করা হবে’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৪৩ পিএম
‘বিএনপি সরকার গঠন করলে আলেম-ওলামাদের ভাতার ব্যবস্থা করা হবে’

বাংলাপ্রেস ডেস্ক:   বিএনপি সরকার গঠন করলে আলেম-ওলামাদের জন্য নির্দিষ্ট ভাতার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

তিনি বলেন, আমিও বাবার মতো আলেম-ওলামা ও মাদ্রাসা-মসজিদের উন্নয়নে কাজ করতে চাই। বিএনপি সরকার গঠন করলে আলেম-ওলামাদের জন্য নির্দিষ্ট ভাতার ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্রতিটি পরিবারের মায়েদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে এবং কৃষকদের দেওয়া হবে কৃষক কার্ড।

রোববার (১৮ জানুয়ারি) বিকালে ফরিদপুরের সালথা উপজেলা সদরের সালথা সরকারি কলেজ মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় স্থানীয় গণঅধিকার পরিষদের আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।    

শামা ওবায়েদ বলেন, সালথা ও নগরকান্দা এলাকায় অসংখ্য মাদ্রাসা ও মসজিদ রয়েছে এবং এখানকার আলেম-ওলামারা সমাজ ও নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাদের সম্মান ও জীবনমান উন্নয়নে বিএনপি সবসময় আন্তরিক।

অনুষ্ঠানে ফরিদপুর জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি