৩ এপ্রিল ২০২৬

বিএনপি থেকে দূরে সরে একক নির্বাচনের ডাক দিলেন মান্না

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ জানুয়ারী ২০২৬, ০৪:৪১ এএম
বিএনপি থেকে দূরে সরে একক নির্বাচনের ডাক দিলেন মান্না

বাংলাপ্রেস ডেস্ক:  জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) পর বিএনপির জোট থেকে সরে এসেছে মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য। এর পাশাপাশি ১১ আসনে এককভাবে নির্বাচনের কথাও জানিয়েছেন তিনি।

বুধবার (২১ জানুয়ারি) এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এই দুটি দল বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী ছিল দীর্ঘদিন ধরে।

আসন সমঝোতা না হওয়ায় জেএসডি এককভাবে নির্বাচন করার ঘোষণা আগেই দিয়েছিল। এবার আসন সমঝোতার পরও ছাড় না দেওয়ায় বিএনপির দীর্ঘদিনের মিত্র মান্নার দল একই পথে হাঁটল।

জানা গেছে, মান্না বগুড়া-২ থেকে ভোট করছেন। ওই আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি নেতা শাহ আলমকে মনোনয়ন দেওয়ায় এবং শেষ মুহূর্তে তা প্রত্যাহার না করায় এ বিভক্তির সৃষ্টি হয়।

এ বিষয়ে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে মাহমুদুর রহমান মান্না একাধিকবার যোগাযোগ করলেও কোনো ফল না আসায় জরুরি সংবাদ সম্মেলন করে একলা চলো নীতি অবলম্বনের ঘোষণা দেন তিনি।

সোমবার এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের সভাপতি মান্না ঢাকা-১৮ ও বগুড়া-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর বাইরে আরও ১০টি আসনে নিজেদের প্রার্থিতা ঘোষণা করা হয়।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি