৩ এপ্রিল ২০২৬

বিএনপি তিন আসনে এগিয়ে, জামায়াত একটিতে শীর্ষে ফরিদপুরে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৪ পিএম
বিএনপি তিন আসনে এগিয়ে, জামায়াত একটিতে শীর্ষে ফরিদপুরে

বাংলাপ্রেস ডেস্ক:   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে।  

প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলার তিনটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা এগিয়ে রয়েছেন এবং একটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী লিড দিচ্ছেন। 

জেলার ৪০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল থেকে এই চিত্র পাওয়া গেছে।  এবারের নির্বাচনে ফরিদপুরের আসনগুলোতে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে, যেখানে ভোট প্রদানের হার ৫৩ শতাংশ থেকে ৬৬ শতাংশ পর্যন্ত রেকর্ড করা হয়েছে।

আসনভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ফরিদপুর-২ এ শামা ওবায়েদ ইসলাম, ফরিদপুর-৩ এ চৌধুরী নায়াব ইউসুফ এবং ফরিদপুর-৪ এ শহিদুল ইসলাম বাবুল প্রমুখ বিএনপির প্রার্থীরা তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সুবিধাজনক অবস্থানে আছেন। 

এর মধ্যে ফরিদপুর-২ আসনে বিএনপি প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন খেলাফত মজলিসের প্রার্থী।  অন্যদিকে ফরিদপুর-৩ ও ফরিদপুর-৪ আসনে বিএনপির প্রার্থীরা জামায়াতের প্রার্থীদের সঙ্গে লড়াইয়ে এগিয়ে আছেন।  তবে ফরিদপুর-১ আসনে 

জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা  বিএনপির প্রার্থীর সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় বর্তমানে অগ্রগামিতা বজায় রেখেছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুর-১ আসনে ৬২ শতাংশ, ফরিদপুর-২ আসনে ৬৬ শতাংশ, ফরিদপুর-৩ আসনে ৫৮ শতাংশ এবং ফরিদপুর-৪ আসনে ৫৩ শতাংশ ভোট পড়েছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ত বে নির্বাচনের পরিবেশ সামগ্রিকভাবে শান্তিপূর্ণ থাকলেও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।  

বিশেষ করে ফরিদপুর-১ আসনে একটি কেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয় এবং একটি ভোটকেন্দ্রের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

সকালে ফরিদপুরের হেভিওয়েট প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন।  বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু নগরকান্দায়, শহিদুল ইসলাম বাবুল সদরপুরে এবং চৌধুরী নায়াব ইউসুফ রাজেন্দ্র কলেজে ভোট দেন।  জামায়াত প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াবও সকালে তার নির্ধারিত কেন্দ্রে ভোট প্রদান করেন।  নির্বাচনের মাঠে লড়া ২৮ জন প্রার্থীর ভাগ্য এখন ব্যালট বক্সে বন্দি, যার চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় জেলাবাসী। সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি