বিএনপির গুলশান কার্যালয়ে হঠাৎ কাদের সিদ্দিকী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাপ্রেস অনলাইন: বিভিন্ন ইস্যুতে চলমান সংলাপের মধ্যে হঠাৎ বিএনপির গুলশান কার্যালয়ে গেছেন সদ্য জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেওয়া কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। আজ বুধবার বিকেল ৫টার দিকে হঠাৎ সেখানে উপস্থিত হন বঙ্গবীর কাদের সিদ্দিকী।
বিএনপির গুলশান সূত্র বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে বিএনপির ভাইস-চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সম্পাদকমণ্ডলীর সদস্যদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গেছে, কাদের সিদ্দিকীর এই আগমন অনানুষ্ঠানিক। তার সঙ্গে চলমান রাজনৈতিক সংকট মোকাবিলা ও জাতীয় নির্বাচন ইস্যুতে কথা বলবেন বিএনপি নেতারা।
বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি