৩ এপ্রিল ২০২৬

বিএনপির নাম ব্যবহার করে বিশৃঙ্খলা নয়, সতর্ক করলেন চাঁদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৮ পিএম
বিএনপির নাম ব্যবহার করে বিশৃঙ্খলা নয়, সতর্ক করলেন চাঁদ

আবু সাইদ চাঁদ ।

বাংলাপ্রেস ডেস্ক:   রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য বিএনপি নেতা আবু সাইদ চাঁদ নেতার্কীদের উদ্দেশে বলেছেন, কেউ দলের নাম ভাঙিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করলে কাউকে বরদাস্ত করা হবে না। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে নিজ বাসভবনে চারঘাট উপজেলা বিএনপি নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

চাঁদ বলেন, আমি চাই চারঘাট-বাঘাকে শান্তির উপজেলা বানাতে। তাই দলের নাম ভাঙিয়ে যারা অন্যায় করবে তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদক প্রবণ এলাকা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপিতে সন্ত্রাস, চাঁদাবাজদের ঠাঁই হবে না।  

উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসান মাসুদ রানা, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, পৌর বিএনপির সভাপতি আবদুল মোমিন, সাধারণ সম্পাদক নজমুল হক, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, যুগ্ম সম্পাদক আবদুস সালেক আদিল প্রমুখ। 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি