বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আজ বিকেলে অংশ নেবেন তারেক রহমান
বাংলা প্রেস
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পিএম
সংগৃহীত ছবি
বাংলাপ্রেস ডেস্ক: দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আলোচনা করবে ক্ষমতাসীন দল বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর খামারবাড়ী কৃষিবিদ ইনস্টিটিউশনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিতেত্ব আরো অংশগ্রহণ করবেন দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।
দলীয় সূত্র জানিয়েছে, এরই মধ্যে অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এর আগে গত ৩০ আগস্ট এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে বিকল্প প্রস্তাব দিন: রিজভী
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
রাজনীতি
কেউ অভিযোগ করতে পারেনি মাদরাসার ছাত্ররা ড্রাগ সেবন করে: জামায়াত আমির
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি