বিএনপিতে যোগ দিলেন সামরিক বাহিনীর ২৫ সাবেক কর্মকর্তা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপিতে যোগ দিয়েছেন সশস্ত্র বাহিনীর সাবেক ২৫ জন কর্মকর্তা। রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তাদের ফুল দিয়ে বরণ করে নেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এই ২৫ কর্মকর্তার মধ্যে সেনাবাহিনীর সাবেক ১৯ জন, নৌবাহিনীর সাবেক দুজন এবং বিমানবাহিনীর সাবেক চারজন কর্মকর্তা রয়েছেন। দলটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেনাবাহিনীর ১৯ কর্মকর্তারা হলেন- ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুর, কমান্ডো-৪, কর্নেল (অব.) আব্দুল হক, লে. কর্নেল (অব.) আইয়ুব, লে. কর্নেল (অব.) হাসিনুর রহমান, লে. কর্নেল (অব.) নওয়াজ, লে. কর্নেল (অব.) মুস্তাফিজ, লে. কর্নেল (অব.) সাঈদ আলম, লে. কর্নেল (অব.) রাশেদ, মেজর (অব.) আজিজ রানা, মেজর (অব.) কোরবান আলী, মেজর (অব.) বজাকিউল, মেজর (অব.) আফাজ, মেজর (অব.) মোরতাজা, মেজর (অব.) ছাব্বির, মেজর (অব.) তানভীর, মেজর (অব.) আল আমিন, মেজর (অব.) মনিরুজ্জামান, ক্যাপ্টেন (অব.) গণিউল আজম, লে. ইমরান।
আরও পড়ুন: বিএনপি নেতা এ্যানিসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
নৌবাহিনীর ২ কর্মকর্তারা হলেন- রিয়ার এডমিরাল (অব.) মুস্তাফিজুর রহমান, কমডোর (অব.) মোস্তফা সহিদ।
এ ছাড়া বিমানবাহিনীর ৪ কর্মকর্তারা হলেন- এয়ার কমোডর (অব.) শফিক, এয়ার কমোডর (অব.) শাহ শাহে আলম, স্কোয়াড্রন লিডার (অব.) আকতার হাফিজ খান, স্কোয়াড্রন লিডার (অব.) শফিকুল ইসলাম।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
১ দিন আগে
by বাংলা প্রেস
রাজনীতি
জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে: প্রশ্ন এ টি এম আজহারের
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি