৩ এপ্রিল ২০২৬

বিমান চালিয়ে নিউ ইয়র্কের আকাশে দেশের মানচিত্র আঁকলেন বাংলাদেশি ফাহিম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বিমান চালিয়ে নিউ ইয়র্কের আকাশে দেশের মানচিত্র আঁকলেন বাংলাদেশি ফাহিম
  নিজস্ব প্রতিবেদক: নিউ ইয়র্কের আকাশে বিমান চালিয়ে বাংলাদেশের মানচিত্র আঁকলেন বাংলাদেশি স্টুডেন্ট পাইলট ফাহিম চৌধুরী। বিজয়ের ৫৩তম বর্ষ উদযাপন ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে প্লেন উড়িয়ে তিনি মানচিত্র এঁকে বিমান চালান। ফ্লাইট ট্র্যাকিং সংক্রান্ত ওয়েবসাইট ‘ফ্লাইট এওয়ারের’ তথ্যমতে, শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রিপাবলিক বিমানবন্দর থেকে রাত ১১টা ১৬ মিনিটে উড্ডয়ন করেন ফাহিম চৌধুরী। আর রাত ১টা ৫৪ মিনিটে ফ্লাইটটি অবতরণ করে। সেসনা-১৭২ ব্র্যান্ডের এয়ারক্রাফট দিয়ে আকাশে গোটা ম্যাপটি তৈরি করতে ফাহিমের সময় লাগে ২ ঘণ্টা ৩৮ মিনিট। ফাহিম বাংলাদেশের গ্যালাক্সি ফ্লাইং একাডেমি থেকে প্রাইভেট পাইলট লাইসেন্স অর্জন করেছেন। বর্তমানে কমার্শিয়াল পাইলট লাইসেন্সের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণরত আছেন। নিউইয়র্কের আকাশে বাংলাদেশের মানচিত্র তৈরি করা ফাহিম চৌধুরী বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর পূর্তিতে একটি বিশেষ কাজ করার চিন্তা থেকেই এ ম্যাপটি তৈরি করেছি। ফ্লাইট রাডার ব্যবহার করে মানুষ অনেক ধরনের অদ্ভুত ও সৃজনশীল জিনিস আঁকে, যা দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। তিনি আরও বলেন, যেহেতু আমাদের দেশের ইতিহাস অনেক সংগ্রামী, তাই এ ম্যাপটি তৈরি করতে গিয়ে আমি চেষ্টা করেছি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এবং মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে। ফ্লাইট রাডারের মাধ্যমে বিমানগুলোর রুট দিয়ে এমন একটি ম্যাপ তৈরি করা এক ধরনের নতুন অভিজ্ঞতা, যা দেশের প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক হয়ে থাকবে। নিউইয়র্কের আকাশে বাংলাদেশের মানচিত্র তৈরিতে তাকে সহযোগিতা করেছেন তার বন্ধু আসাদ আবদুল্লাহ। যিনি পুরো সময় তার পাশে ছিলেন। অনুভূতি জানতে চাইলে ফাহিম বলেন, এ ম্যাপ তৈরি করতে গিয়ে আমি অনেক আবেগ অনুভব করেছি। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের কথা মনে পড়লে, আমাদের মুক্তিযুদ্ধের যে ত্যাগ ও সংগ্রাম, তা কখনোই ভুলে যাওয়া উচিত নয়। এ ম্যাপের মাধ্যমে আমি আমাদের শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চেয়েছি। তারা যে আত্মত্যাগ করেছেন, তা দেশের প্রতি আমার ভালোবাসাকে আরও গভীর করে তোলে। স্বাধীনতা অর্জনের পেছনে যে পরিমাণ কষ্ট, ত্যাগ আর সংগ্রাম ছিল, তা ভেবে আমি সত্যিই গর্বিত। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি