বিমানবন্দর সড়কের ৭ অংশে সিগন্যাল ব্যবস্থা চালু রোববার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর বিমানবন্দর সড়কের ৭টি অংশে আগামীকাল রবিবার (৩১ আগস্ট) থেকে সিগন্যাল ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছে পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সবাইকে ট্রাফিক আইন ও সংকেত মেনে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান মন্ত্রণালয়ের তথ্য অফিসার নোবেল দে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল রবিবার (৩১ আগস্ট) থেকে বিমানবন্দর সড়কের সাতটি অংশে সিগন্যাল ব্যবস্থা চালু হবে। এসব সিগন্যাল দেশি প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে পাইলট অপারেশন শুরু হবে।
সবাইকে ট্রাফিক আইন ও সংকেত মেনে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। তবে কাজটি বাস্তবায়ন করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
হাসিনাকে দেশে ফেরাতে ভারতের সদিচ্ছা দরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি