২৫ মে ২০২৬

বিমানবন্দর থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হবে খালেদা জিয়াকে: ডা. জাহিদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বিমানবন্দর থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হবে খালেদা জিয়াকে: ডা. জাহিদ
বাংলাপ্রেস ডেস্ক: উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টার দিকে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে’ কাতারের রাজধানী দোহা হয়ে লন্ডন পৌঁছাবেন তিনি। পরে সেখান থেকে তাকে সরাসরি যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে নেয়া। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে গুলশানে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, কাতার আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে। যা আজ সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা এয়ারপোর্টে আসার কথা রয়েছে। ডা. জাহিদ বলেন, লন্ডনে চিকিৎসা শেষে পরবর্তী চিকিৎসা কি হবে তা জানা যাবে। খালেদা জিয়ার করোনা পরবর্তী অনেক শারীরিক জটিলতা আছে। তাই আরও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি জানান, লন্ডন বিমান বন্দরে খালেদা জিয়াকে রিসিভ করবেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্ত্রী ড. জোয়াবেদা রহমান এবং লন্ডন বিএনপির ২ জন নেতা। আর ঢাকা থেকে খালেদা জিয়ার সঙ্গে ছয়জন চিকিৎসকের পাশাপাশি তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান যাবেন। তিনি আরও বলেন, লন্ডন ক্লিনিক নামে একটি হাসপাতালে ম্যাডামকে ভর্তি করানো হবে এবং চিকিৎসা চলবে। এই হাসপাতালে ম্যাডামের পরীক্ষা-নিরীক্ষা হবে। তাদের পরামর্শে ম্যাডামের চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তিনি জানান, আল্লাহ চাইলে এবং সুস্থ থাকলে ফেরার সময় ওমরা করতে পারেন বিএনপি চেয়ারপারসন। খালেদা জিয়া তার শারীরিক সুস্থতার জন্য দেশবাসী বিভিন্ন সময় দোয়া করেছেন, সে জন্য তিনি সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে। আগামীতে যাতে চিকিৎসা নিয়ে সুস্থভাবে দেশে ফিরে আসতে পারেন তার জন্য ম্যাডাম দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনিও দেশবাসীর জন্য দোয়া করছেন। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি