বিরোধিতা নয় মোদিকে স্বাগত জানানো উচিত: কাদের

বাংলাপ্রেস ডেস্ক: মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে এলে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক দীর্ঘদিনের। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অকৃত্রিম বন্ধু ও সর্বাত্মকভাবে সহায়তাকারী দেশ ভারত। সে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে বাংলাদেশে আসছেন। যারা বিরোধিতা করছেন তাদের উচিত মোদিকে স্বাগত জানানো।
আজ সোমবার (২ মার্চ) সচিবালয়ে মন্ত্রীর দফতরে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনে বিরোধিতা করে যারা স্লোগান দিচ্ছেন তাদের নিয়ে সরকার বিব্রত নয়। তারা তাদের গণতান্ত্রিক অধিকার পালন করছেন। তবে সবার উচিত তা না করে মুজিববর্ষে অনারেবল গেস্ট হিসেবে মোদিকে স্বাগত জানানো।
ওবায়দুল কাদের আরও বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর পরের দিন ১৮ মার্চ দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে দু’দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
এর আগে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা দুই দিনের সফরে সোমবার সকাল ৯টায় ঢাকায় পৌঁছান। মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর চূড়ান্ত করতেই মূলতঃ তার ঢাকায় আগমন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে: প্রশ্ন এ টি এম আজহারের
ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকার নয়ছয় করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
উন্নয়ন প্রকল্প তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে ড্যাশবোর্ড: অর্থমন্ত্রী
সঙ্গীত একাডেমি