বিসিএস শিক্ষা ক্যাডারের ২৮ কর্মকর্তাকে বদলি
বাংলাপ্রেস ডেস্ক: বিসিএস শিক্ষা ক্যাডারের ২৮ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে ১১ জন সহকারী অধ্যাপক এবং ১৭ জন প্রভাষক রয়েছেন।
এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ২২ জুলাই ২০২৬-এর মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন অপরাহ্ণে তাদের স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।
এ ছাড়া প্রত্যেক কর্মকর্তাকে নিজ নিজ পিডিএসে (PDS) লগইন করে অবমুক্তি ও নতুন কর্মস্থলে যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজস্ব আবেদনের ভিত্তিতে এ বদলি ও পদায়ন করা হয়েছে। ফলে এ বদলির ক্ষেত্রে তারা কোনো ধরনের ভ্রমণ ভাতা (টিএ) বা দৈনিক ভাতা (ডিএ) পাবেন না।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।



বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি