২৩ মে ২০২৬

বিসিএস সিলেবাসে পরিবর্তন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বিসিএস সিলেবাসে পরিবর্তন
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস পরীক্ষার সিলেবাসে পরিবর্তন এনেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারে জনবল নিয়োগের ৪৮তম বিশেষ বিসিএস হবে এ সিলেবাসে। বুধবার (২১ মে) সিলেবাস প্রকাশ করে পিএসসি বিধিমালার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। প্রকাশিত সিলেবাস অনুযায়ী– বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর করে এবং গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতায় ১০ নম্বর করে মোট ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। স্বাস্থ্য ক্যাডারের জন্য মেডিকেল সায়েন্সের পার্ট-১-এ প্রি অ্যান্ড প্যারা ক্লিনিক্যালে ৫০ নম্বর, পার্ট-২-এ ক্লিনিক্যালে ৫০ নম্বরের প্রশ্ন থাকবে। এছাড়া, ডেন্টাল সায়েন্সের পার্ট-১-এর অ্যানাটমি ও ডেন্টাল অ্যানাটমিতে ৫০ এবং পার্ট-২-এ ওরাল সার্জারি অ্যান্ড অ্যানেস্থিসিয়াতে ৫০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সিলেবাস বিশ্লেষণে দেখা যায়– বাংলা, ইংরেজি ও গাণিতিক যুক্তি বিষয় আগের মতো থাকলেও বদল হয়েছে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি। এতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রস্তাবনা যুক্ত করা হয়েছে। পিএসসি সূত্র থেকে জানা গেছে, সিলেবাসটি ৪৮তম বিশেষ বিসিএসের জন্য হলেও এর অনেক কিছু আগামীতে রাখা হতে পারে। বাংলাদেশ বিষয়াবলিতে বিশেষ করে বঙ্গবন্ধু, ৭ মার্চের ভাষণ, স্বাধীনতার ঘোষণার বিষয়গুলো কিছু ক্ষেত্রে এড়িয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক বিষয়াবলিতে বাংলাদেশের সিভিল সার্ভিসের পাশাপাশি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, চীন, জাপানসহ এশিয়ার বেশ কয়েকটি দেশের সিভিল সার্ভিসের বিষয় যুক্ত করা হয়েছে। নাম প্রকাশ না করে পিএসসির এক সদস্য বলেন, সিলেবাসে ‘জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান’ না এলে তা হতো অস্বাভাবিক। এটা বাংলাদেশের ইতিহাসে খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। আজ থেকে ১৫-২০ বছর পরও ইতিহাসের অবিচ্ছেদ্য এ অংশ বিসিএসের সিলেবাসে সমান অর্থবহ থাকবে। বিশেষ বিসিএসগুলো সাধারণত দ্রুততম সময়ে শেষ করা হয়। শিক্ষা ও স্বাস্থ্যের জন্য এ বিশেষ বিসিএস চলতি বছরের মধ্যেই শেষ করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে। জুনে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারলে ছয় মাস সময় পাবে পিএসসি। এ সময়ের মধ্যে বিশেষ বিসিএসের সব প্রক্রিয়া শেষ করে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করার রোডম্যাপ তৈরি করা হচ্ছে। উল্লেখ্য, গত মাসে পিএসসি জানিয়েছিল– বিসিএস পরীক্ষার সিলেবাস যুগোপযোগী করার কাজ চলছে। আগামী নভেম্বরে আসতে পারে ৪৯তম বিসিএস। এই বিসিএস থেকে নতুন সিলেবাসে পরীক্ষা নেয়া হবে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি