২২ মে ২০২৬

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১১:০২ পিএম
বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

বাংলাপ্রেস ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) মূলত ‘ডিপ বায়িং’ বা দাম কম থাকার সুযোগে বিনিয়োগকারীদের নতুন করে কেনার প্রবণতায় মূল্যবান এই ধাতুর বাজার ঊর্ধ্বমুখী হয়েছে। তবে ডলারের শক্তিশালী অবস্থান এবং তেলের উচ্চমূল্যের কারণে স্বর্ণের দামের এই বৃদ্ধি কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। খবর রয়টার্স

মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৫৫.৮৯ ডলারে দাঁড়িয়েছে। দিনের শুরুতে অবশ্য এই বৃদ্ধির হার ১ শতাংশ পর্যন্ত উঠেছিল। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে স্বর্ণের ফিউচার বা আগাম সরবরাহ মূল্য শূন্য দশমিক ১ শতাংশ কমে ৪ হাজার ৬৮০.৫০ ডলারে অবস্থান করছে।

বাজার বিশ্লেষকেরা বলছেন, ইস্টার উৎসবের ছুটির পর বাজারে লেনদেন স্বাভাবিক হতে শুরু করেছে। কম দামে স্বর্ণ কেনার সুযোগ নিচ্ছেন অনেক বিনিয়োগকারী, যা দামকে কিছুটা ঊর্ধ্বমুখী রাখছে। তবে মুদ্রাবাজারে মার্কিন ডলারের শক্ত অবস্থান স্বর্ণ কেনাকে অন্যান্য দেশের মুদ্রাধারীদের জন্য ব্যয়বহুল করে তুলেছে।

আন্তর্জাতিক বাজারে অস্থিরতা থাকলেও চীনের কেন্দ্রীয় ব্যাংক টানা ১৭ মাসের মতো স্বর্ণ কেনা অব্যাহত রেখেছে। মার্চ মাসের শেষে দেশটির মোট স্বর্ণ মজুতের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪.৩৮ মিলিয়ন ট্রয় আউন্সে। নিরাপদ বিনিয়োগ হিসেবে চীন ধারাবাহিকভাবে তাদের ভান্ডার সমৃদ্ধ করছে।

স্বর্ণের দাম কিছুটা বাড়লেও রুপা ও প্লাটিনামের বাজারে দরপতন দেখা গেছে। স্পট সিলভারের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৭২.১২ ডলারে নেমেছে। এছাড়া প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও ১.৭ শতাংশ করে কমেছে।

দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি