১ জুলাই ২০২৬

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১০:৩৪ পিএম
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

 


বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি গভীর সংকটে পড়েছে। মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠকে বসার বিষয়ে ইরানের অনীহার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবার কিছুটা বৃদ্ধি পেয়েছে। 

বুধবার (১ জুলাই) এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

রয়টার্সের তথ্যমতে, বুধবার ভোরে লেনদেনে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৫০ সেন্ট বা শূন্য দশমিক ৬৯ শতাংশ বেড়ে ৭৩ দশমিক ৪৫ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেল প্রতি ৬৩ সেন্ট বা শূন্য দশমিক ৯১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭০ দশমিক ১৩ ডলারে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের আলোচনা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীদের উদ্বেগের কারণেই মূলত তেলের বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।


বাজার বিশ্লেষকেরা বলছেন, গত কয়েক দিনে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা তেলের বাজারে বড় ধরনের প্রভাব ফেলছে। মার্কিন ও ইরানি কর্মকর্তাদের সরাসরি সংলাপে বসার কথা থাকলেও তেহরানের আকস্মিক অনাগ্রহ চুক্তিটির ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে। ফলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় ব্যবসায়ীরা সতর্ক অবস্থান নিচ্ছেন।

এর আগে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত থামানোর ক্ষেত্রে বেশ কিছু অগ্রগতি হওয়ায় চলতি বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি প্রায় ৪৫ ডলার কমেছিল, যা ২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক সংকটের পর সবচেয়ে বড় প্রান্তিক পতন ছিল। একইভাবে ডব্লিউটিআই ক্রুডের দামও ব্যারেল প্রতি প্রায় ৩১ ডলার কমেছিল, যা ২০২০ সালের করোনা মহামারির পর বাজারে সর্বোচ্চ পতন হিসেবে চিহ্নিত হয়েছে। তবে বর্তমান কূটনৈতিক অচলাবস্থা দীর্ঘায়িত হলে তেলের বাজার আরও অস্থির হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি