৩ আগস্ট ২০২৬

বিশ্ববাজারে বাড়ল সোনা-রুপার দাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১২:৩১ পিএম
বিশ্ববাজারে বাড়ল সোনা-রুপার দাম

বাংলাপ্রেস ডেস্ক:  মার্কিন ডলারের দরপতন এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তির প্রত্যাশার ফলে জ্বালানি তেলের দাম কমেছে। এতে আন্তর্জাতিক বাজারে সোনার দামে ঊর্ধ্বগতি লক্ষ করা গেছে।তেলের দাম কমে আসায় মূল্যস্ফীতির উদ্বেগ এবং দীর্ঘমেয়াদে সুদের হার বেশি থাকার আশঙ্কা কিছুটা প্রশমিত হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্স

সোমবার (৩ আগস্ট) স্পট মার্কেটে সোনার দাম ০ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫২ দশমিক ৯৬ ডলারে দাঁড়ায়। এ ছাড়া মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ হাজার ৫১ দশমিক ৭০ ডলারে পৌঁছেছে।

ইউবিএস-এর বিশ্লেষক জিওভানি স্তাউনুভো বলেন, ‘আমরা আবার আগের ধারায় ফিরে এসেছি।অপরিশোধিত তেলের দাম কমলে সোনার দাম বাড়ে এবং তেলের দাম বাড়লে সোনার দাম কমে। তেলের দাম কমার ফলে যুক্তরাষ্ট্রের সুদের হার বৃদ্ধির সম্ভাবনাও হ্রাস পেয়েছে। এটি সোনার বাজারকে চাঙা করছে।’

জ্বালানি তেলের চড়া দাম মূল্যস্ফীতি এবং উচ্চ সুদের হার নিয়ে উদ্বেগ বাড়ায়।ফলে নির্দিষ্ট লভ্যাংশ না দেওয়া সম্পদ হিসেবে সোনার আকর্ষণ কমে যায়।

সোনার বাজারকে আরো বেগবান করেছে মার্কিন ডলারের দরপতন। ইয়েনকে শক্তিশালী করতে বৈদেশিক মুদ্রা বাজারে কর্তৃপক্ষের হস্তক্ষেপের পর ডলারের মান প্রায় দেড় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ০ দশমিক ২ শতাংশ বেড়ে ৫৭ দশমিক ৭৭ ডলার এবং প্ল্যাটিনাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৬৩০ দশমিক ৭৮ ডলার হয়েছে। প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ২৬৩ দশমিক ২০ ডলারে বিক্রি হচ্ছে।এদিকে দেশের বাজারে এখন ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়ছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি