৩ এপ্রিল ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ বিকাল
বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

বাংলাপ্রেস ডেস্ক: টানা দুই সপ্তাহ সর্বোচ্চ অবস্থানে থাকা আন্তর্জাতিক স্বর্ণবাজার নিম্নমুখী হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) হঠাৎ দরপতন হয়েছে মূল্যবান ধাতুটির। একই সঙ্গে রূপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের বাজারেও উল্লেখযোগ্য পতন দেখা গেছে।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, স্পট গোল্ড প্রায় ২.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৬২২ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারসও ৩.৪ শতাংশ পর্যন্ত কমেছে। টানা চার দিনের ঊর্ধ্বগতির পর এই পতন বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।

বুধবার (১ এপ্রিল) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প জানান, আগামী দুই থেকে তিন সপ্তাহ ইরানের ওপর আরও ‘আক্রমণাত্মক’ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। তিনি দাবি করেন, এই সংঘাতে যুক্তরাষ্ট্র তার প্রধান কৌশলগত লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি।

এই ঘোষণার পরপরই বিশ্ববাজারে তেলের দামে বাড়ে। ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার ইঙ্গিত দেওয়ায় সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। ফলে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৬ শতাংশের বেশি বেড়ে যায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ফলন ও ডলার সূচক বেড়ে যাওয়ায় স্বর্ণের ওপর চাপ তৈরি হয়। ডলারের শক্তিশালী অবস্থান সাধারণত স্বর্ণের দাম কমিয়ে দেয়।

বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক উত্তেজনা বাড়লেও সুদের হার উচ্চ থাকার সম্ভাবনা স্বর্ণের জন্য নেতিবাচক সংকেত। ফেডারেল রিজার্ভে সুদের হার কমানোর সম্ভাবনাও কমে এসেছে। সর্বশেষ হিসাবে, ২০২৬ সালের ডিসেম্বরের আগে সুদ কমার সম্ভাবনা মাত্র ১২ শতাংশে নেমে এসেছে।

বাজার বিশেষজ্ঞদের মতে, সামনের দিনগুলোতে ভূরাজনৈতিক পরিস্থিতি ও সুদের হার নীতিই স্বর্ণবাজারের গতিপথ নির্ধারণ করবে।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি