৭ অক্টোবর ২০২৬

বিশ্বকাপ ফাইনালের সেই ম্যাচ নিয়ে এবার মুখ খুললেন মেসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৪ পিএম
বিশ্বকাপ ফাইনালের সেই ম্যাচ নিয়ে এবার মুখ খুললেন মেসি

বাংলাপ্রেস ডেস্ক:  আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি। মঙ্গলবার রাতে বুয়েনস আইরেসের এস্তাদিও মাস মনুমেন্তালে আর্জেন্টিনা বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে। এটাই ছিল জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচ। ম্যাচে তিনি একটি পেনাল্টি থেকে গোল করেন। দুটি গোলও করান তিনি।

শেষ বাঁশির পর মেসি হাতে মাইক্রোফোন নেন। তিনি আবেগভরা একটি ভাষণ দেন। সেখানে তিনি নানা বিষয়ে কথা বলেছেন। তার মধ্যে উঠে এসেছে আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনালের প্রসঙ্গও। 

স্পেনের বিপক্ষে সেই ফাইনালে আর্জেন্টিনা একেবারে নিস্প্রভ ছিল। মেসিও জ্বলে উঠতে পারেননি একেবারেই। ১২০ মিনিট খেলে একটিও শট অন টার্গেট নিতে পারেনি। এই ফাইনালের পর একটি গুঞ্জন দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দুনিয়ায়। 

একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে মেসিকে বলতে শোনা যায় ‘সবাই শান্ত হও’। সেটাই গুঞ্জনের আগুনে ঘি ঢালে। বলাবলি হতে থাকে ড্রেসিংরুমে কিছু একটা হয়েছিল। এতটাই যে খেলোয়াড়দের কাছ পর্যন্ত চলে গেছে এ আলাপ। ফাকুন্দো মেদিনার মায়ের তো বিশ্বাসটাই নড়ে গিয়েছিল রীতিমতো!

এরপর আর্জেন্টিনার নানা জনে নানা সময় বিষয়টি পরিষ্কার করেছেন। এবার মেসিও সে বিষয়ে মুখ খুললেন। তিনি বলেন, ‘সর্বশেষ বিশ্বকাপে অনেক বড় ধকল গেছে। আমরা আবারও পুরো দেশের স্বপ্ন পূরণের খুব কাছে চলে গিয়েছিলাম। স্বপ্নটা ছিল আবার বিশ্বকাপ জেতা। আমরা চ্যাম্পিয়ন হওয়ার খুব কাছে ছিলাম। শেষ বিশ্বকাপে আমরা অনেক কাছাকাছি গিয়েছিলাম।’

মেসি ইঙ্গিত দেন ইংল্যান্ড ম্যাচ থেকে পাওয়া ধকলই সব নষ্টের মূল। তিনি বলেন, ‘অদ্ভুত কিছু ঘটেনি। ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচটা আমাদের জন্য ছিল প্রচণ্ড চাপের। বিশ্বকাপের পর অনেক তত্ত্ব আর নানা রকম গল্প ছড়িয়েছে। মানসিক ও শারীরিকভাবে আমরা সীমার শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিলাম। আমাদের সব সতীর্থকে নিয়ে আমরা সমস্ত শক্তি দিয়ে লড়েছি।’
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি