৭ অক্টোবর ২০২৬

শেষ ম্যাচের আগে বিশেষ সম্মান পেলেন মেসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৩ পিএম
শেষ ম্যাচের আগে বিশেষ সম্মান পেলেন মেসি

বাংলাপ্রেস ডেস্ক:  আন্তর্জাতিক ফুটবলের অভিষেকটা দুঃস্বপ্নের ছিল লিওনেল মেসির। ২০০৫ সালে বুদাপেস্টে মাঠে নামার ৪৭ সেকেন্ডের সময় হাঙ্গেরির বিপক্ষে লাল কার্ড দেখেন আর্জেন্টিনার অধিনায়ক। সেদিনের ১৮ বছরের তরুণ আজ বিদায় নিচ্ছেন কিংবদন্তি হয়ে।

আর বিদায়টাও রাঙালেন দুর্দান্তভাবে। জোড়া অ্যাসিস্টের পর পেনাল্টি থেকে গোল করেন মেসি। তার দুর্দান্ত পারফরম্যান্সে বেনিনকে ৩-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা।

দলের হয়ে অন্য দুটি গোল করেছেন মেসির মতোই আলবিসেলেস্তাদের হয়ে আজই শেষ ম্যাচ খেলা নিকোলাস ওতামেন্ডি আর উদীয়মান ফরোয়ার্ড নিকো পাজ।মনুমেন্তালের গোলটি মেসির ক্যারিয়ারের ১২৬তম। রিভার প্লেটের ঘরের মাঠটি তার জন্য পয়া। এখানে সবমিলিয়ে ২৯ ম্যাচ খেলে একটিও হারেননি তিনি।

গোল করেছেন ২০টি। তবে বিদায়ি ম্যাচ খেলতে নামার আগে বিশেষ সম্মাননা পেয়েছেন মেসি। রিভার প্লেটের সম্মানসূচক সদস্য কার্ড পেয়েছেন ৩৯ বছর বয়সী প্লে মেকার। বিশ্বকাপজয়ী অধিনায়কের হাতে একটি স্মারক ও বিশেষ জার্সি তুলে দেন ক্লাবটির প্রেসিডেন্ট স্তেফানো দি কার্লো। মেসির বিশেষ কার্ডে লেখা এআরজি ১৮১২২০২২। এর অর্থ— আর্জেন্টিনা ১৮ ডিসেম্বর ২০২২। অর্থাৎ, মেসির নেতৃত্বে কাতার বিশ্বকাপ জয়ের তারিখ। এর আগে বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিও পেয়েছেন মেসি। 
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি