১১ নভেম্বর ২০২৬

বিয়ের সাজে পিস্তল হাতে তাসনিয়া ফারিণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ এএম
বিয়ের সাজে পিস্তল হাতে তাসনিয়া ফারিণ

বাংলাপ্রেস ডেস্ক:  বিয়ের সাজে অভিনেত্রী তাসনিয়া ফারিণের হাতে পিস্তল! তাকে ঘিরে দাঁড়িয়ে আছেন আরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল ও পার্থ শেখ। তাদের হাতেও রয়েছে বন্দুক।

হঠাৎ এমন অদ্ভুত সাজে কেন হাজির হলেন তারা? রহস্যের উত্তর মিলেছে নতুন একটি সিরিজের ঘোষণায়। দেশীয় একটি ওটিটি প্লাটফর্মের নতুন অরিজিনাল সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’তে দেখা যাবে তাদের। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করে সিরিজটির ঘোষণা দিয়েছে দেশের প্ল্যাটফর্মটি। সিরিজটি পরিচালনা করছেন ইমরাউল রাফাত। 

নির্মাতা বলেন, ‘সিরিজের ক্রাফটিং একটু কঠিন। প্রত্যেক পর্বে ক্লিপ হ্যাঙ্গার লাগে, লেয়ার থাকা লাগে। ফাইনালি সেরকম একটা গল্প পেয়েছি। অনেক টুইস্ট আছে।

সিরিজ তো অনেক রকম হয়, এবার আমরা ডার্ক কমেডি জনরাটা বেছে নিয়েছি। আর এটা আমার জন্য পরিচিত জনরা। চ্যালেঞ্জ আছে আর সেটা আমি নিয়ে এসেছি, এবারও নিলাম।’

সিরিজে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন তরুণ অভিনেতা পার্থ শেখ। নিজের চরিত্র নিয়ে বেশ প্রস্তুতি নিচ্ছেন তিনি।

পার্থ বলেন, ‘চরিত্রের এমন কিছু লেয়ারস আছে যা আগে কখনো ডিল করি নাই। প্রতিদিন স্ক্রিপ্ট পড়ে পড়ে দেখছি যে অভিনয়ের কোন জায়গাটায় কি করা যায়।’

বেশ অনেক দিন পর নতুন সিরিজ নিয়ে ফিরছেন তাসনিয়া ফারিণ। মাঝের সময়টায় সিনেমার কাজে ব্যস্ত ছিলেন তিনি। ওটিটির জন্য নতুন ধরনের গল্প ও চরিত্রের অপেক্ষায় ছিলেন এই অভিনেত্রী। ‘ডাকাতিয়া বাঁশি’তে সেই সুযোগ পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। সিরিজে তার চরিত্রের নাম ক্যামেলিয়া।

ফারিণ বলেন, ‘আমার চরিত্রের নাম ক্যামেলিয়া। নামের মতো চরিত্রটাও একটু আনকমন। সিরিজটা যেমন ডার্ক কমেডি, আমার চরিত্রেও অনেক ডার্ক এলিমেন্ট আছে। সিরিজে আমার কখনও কমেডি করা হয়নি, এটা হতে ফার্স্ট টাইম। থ্রিলার, মার্ডার–মিস্ট্রি অনেক তো হচ্ছে ওটিটিতে, তাই এবার একটু ডার্ক কমেডি করতে চাইলাম। দর্শকরাও রিফ্রেস হবে, নতুন কিছু হবে আমার জন্যও।’

জানা গেছে, ‘ডাকাতিয়া বাঁশি’ প্রচলিত অর্থে কোনো থ্রিলার নয়। তবে গল্পের নানা বাঁক ও চমক দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে।শিগগিরই প্ল্যাটফর্মটিতে মুক্তি পেতে পারে সিরিজটি। সিরিজটিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু ও সাইদুর রহমান পাভেল।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি