বনানীতে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর বনানীতে রেডিমিক্স বহনকারী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার ( ২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, নিহতরা মোটরসাইকেলে করে বনানী ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিলে তারা রাস্তায় পড়ে যান এবং ওই ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। ঘটনার ট্রাকের চালককে আটক করা হয়েছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
শিশু রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর সিআইডির
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস