বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১২ জন।
বুধবার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এক্সপ্রেসওয়ের রামের খোলা নামক এলাকায় ফ্লাইওভারের ওপর এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় তিনজন বাসযাত্রী ঘটনাস্থলেই মারা যান। তাদের মধ্যে একজনের নাম হাসিনা বেগম (৪২)। বাকি দুইজনের নাম-ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ জানান, লাবিবা পরিবহনের যাত্রীবাহী বাসটি কুয়াকাটা থেকে ঢাকা যাচ্ছিল। পথে উপজেলার রামেরখোলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বিকল ঢাকাগামী ট্রাকের পেছনে ওই বাসটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন বাসযাত্রীর মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে ১২ জন।
আহতদের উদ্ধার করে স্থানীয় ও ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
বিমানের টিকিটে ৫০ শতাংশ ছাড় পাবেন জুলাইযোদ্ধা-শহীদ পরিবারের সদস্যরা
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি