৪ এপ্রিল ২০২৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মঞ্চায়িত নাটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মঞ্চায়িত নাটক
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৬৪ জেলায় বঙ্গবন্ধুকে নিয়ে নাটক নির্মাণ উদ্যোগের অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলায় "সে রাতের গল্প" নামে একটি নাটক নির্মিত ও মঞ্চায়িত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর, জনাব ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম সেবা, পুলিশ সুপার, লক্ষ্মীপুর, জনাব মোহাম্মদ মাসুম, উপজেলা নির্বাহী অফিসার, সদর, লক্ষ্মীপুর। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ নুর এ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), লক্ষ্মীপুর। উল্লেখ্য "সে রাতের গল্প" নাটকটি রচনা করেন অপু মেহিদী ও নির্দেশনা প্রদান করেন জনাব প্রফেসর মাইন উদ্দিন পাঠান এবং সার্বিক সহযোগিতায় জেলা শিল্প কলা একাডেমী, লক্ষ্মীপুর। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি