২৬ জুলাই ২০২৬

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:৪৩ পিএম
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

 

বাংলাপ্রেস ডেস্ক: বঙ্গভবন ছেড়েছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (চুপ্পু)। রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে তিনি সরকারি বাসভবন ত্যাগ করে রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবন ‘গ্রিন ভিলা’র উদ্দেশে রওনা হন। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার সরকারি বাসভবনে অবস্থানেরও আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

এর আগে গত ২৪ জুলাই তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। একই দিন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান। পদত্যাগপত্র গ্রহণের পর সংসদ ভবনের শপথকক্ষে সংবাদ সম্মেলনে স্পিকার বিষয়টি নিশ্চিত করেন এবং সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন। পরে এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়।


সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও মো. সাহাবুদ্দিন প্রায় তিন বছর তিন মাস দায়িত্ব পালন করেন। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৪ জুলাই পদত্যাগ করেন। মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে দুই বছর আগেই তিনি দায়িত্ব ছাড়েন। পদত্যাগের কারণ হিসেবে তিনি অসুস্থতার কথা উল্লেখ করেছেন।

রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে তিনি সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেন। পদত্যাগের মাধ্যমে তার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।


এদিকে রোববার থেকেই বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দাপ্তরিক কার্যক্রম শুরু করার কথা রয়েছে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের। তবে তিনি বঙ্গভবনে অফিস করলেও স্পিকারের সরকারি বাসভবনেই অবস্থান করবেন বলে জানা গেছে।

আইন অনুযায়ী, চাইলে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের পর আরও এক মাস বঙ্গভবনে অবস্থান করতে পারতেন। তবে তিনি সেই সুযোগ গ্রহণ না করে পদত্যাগের দুই দিনের মাথায় সরকারি বাসভবন ত্যাগ করলেন।

বঙ্গভবন ছাড়ার আগে শনিবার সন্ধ্যায় মো. সাহাবুদ্দিন ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেন। এতে বঙ্গভবনের কর্মকর্তারা আমন্ত্রিত ছিলেন। আরও কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা থাকলেও সেগুলো শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

বিপি/কেজে

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি