৫ আগস্ট ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়াল ৩৬.৫৯ বিলিয়ন ডলারে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১২:৫৫ পিএম
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়াল ৩৬.৫৯ বিলিয়ন ডলারে

বাংলাপ্রেস ডেস্ক:  দেশের বৈদেশিক মুদ্রার মোট (গ্রস) রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৪ আগস্ট পর্যন্ত দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩৬ দশমিক ৫৯২ বিলিয়ন মার্কিন ডলার।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্ট মাসের প্রথম তিন দিনে (১-৩ আগস্ট) দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৪০৬ মিলিয়ন মার্কিন ডলার। যা গত বছরের একই সময়ের ২২০ মিলিয়ন ডলারের তুলনায় ৮৪ দশমিক ৪ শতাংশ বেশি। 

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, শুধু ৩ আগস্ট একদিনেই দেশে ১৩৩ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।

চলতি অর্থবছরের শুরু থেকে ৩ আগস্ট পর্যন্ত (জুলাই-৩ আগস্ট) মোট রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ২৬৫ বিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ২ দশমিক ৬৯৮ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৬-২৭ অর্থবছরের ৩ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৯ শতাংশ বেড়েছে।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি