২৪ মে ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তানিফা নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তানিফা নিহত
বাংলাপ্রেস ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর মিরপুর এলাকার সাবেক সমন্বয়ক তানিফা আহমেদ এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (২ এপ্রিল) সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে এক সড়ক দুর্ঘটনায় মারা যান তানিফা আহমেদ। রাতে সংগঠনটির কেন্দ্রীয় মুখপাত্র উমামা ফাতেমা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। স্ট্যাটাসে উমামা ফাতেমা লিখেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর মিরপুর মডেল থানার সহ-মুখপাত্র, তানিফা আহমেদ চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি ধাপে তানিফা সততা, নিষ্ঠা ও একনিষ্ঠতার সহিত কাজ করে গেছেন। তার অকালে এভাবে চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস এর উচ্চ মাকাম দান করুন। আমিন।’ উল্লেখ্য, চট্টগ্রামের লোহাগাড়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হন। নিহতদের মধ্যে একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক তানিফা আহমেদ। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি