বৈশ্বিক জ্বালানি বাজারে বড় বিপর্যয় ঠেকাতে চায় যুক্তরাষ্ট্র
বাংলাপ্রেস ডেস্ক: বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে বেশ সতর্ক অবস্থানে রয়েছে মার্কিন প্রশাসন। আমেরিকান অর্থনীতির প্রাণশক্তি হলো ডিজেল। তাই ডিজেলের দাম সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে রাখাটাই এখন হোয়াইট হাউসের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
তবে এই পরিস্থিতি সামাল দেওয়া বেশ কঠিন, কারণ এখানে দুই দিক থেকেই বড় ধরনের ঝুঁকি রয়েছে।
একদিকে, ইউরোপ যদি তাদের জমানো অতিরিক্ত ডিজেল বাজারে ছেড়ে না দেয়, তবে বিশ্বজুড়ে ডিজেলের তীব্র সংকট দেখা দিতে পারে এবং দামও অনেক উঁচুতে আটকে থাকবে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র যদি নিজেই ডিজেল রপ্তানি বন্ধ করে দেয়, তবে ইউরোপে জ্বালানির দাম যেমন পাগলা ঘোড়ার মতো ছুটবে, তেমনি পুরো বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ওলটপালট শুরু হয়ে যাবে।
এই উভয়সংকট থেকে বাঁচতে মার্কিন প্রশাসন বেশ বুঝেশুনে পা ফেলছে। হোয়াইট হাউসের প্রধান লক্ষ্য হলো-বিশ্ববাজারে ডিজেলের সরবরাহ যেন কমে না যায়, দাম যেন সাধারণ মানুষের নাগালে থাকে এবং বিশ্বজুড়ে জ্বালানি বাজারে কোনো বড় ধরনের বিপর্যয় না ঘটে। সূত্র: আল-জাজিরা।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি