মসজিদে নববীর বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, মদিনায় উত্তেজনা
বাংলাপ্রেস ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা—এমনটাই দাবি করেছে সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোট।
গত মঙ্গলবার ভোরে ঘটা এই ঘটনায় তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে বৃহত্তর বিদ্যুৎ সরবরাহে বড় কোনো ব্যাঘাত ঘটেনি বলে জানিয়েছে জোটটি।
এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক, কাতার, আরব লীগ এবং কায়রোভিত্তিক আল-আজহারসহ বিভিন্ন মুসলিম দেশ ও আন্তর্জাতিক সংস্থা।
সৌদি জোটের পক্ষ থেকে বলা হয়েছে, ওই কেন্দ্রে আঘাত হানা ড্রোনের ধ্বংসাবশেষ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে হামলার পেছনে হুথি বিদ্রোহীদের হাত রয়েছে। তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে হুথি পক্ষ।
এদিকে মদিনায় এই হামলার পর ইয়েমেনে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। এর প্রতিক্রিয়ায় ইয়েমেনের রাজধানী সানাসহ বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়েছে সৌদি সমর্থিত সরকার ও জোট বাহিনী।
হুথিদের দাবি, এসব হামলায় সাধারণ মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে ২০১৫ সাল থেকে সৌদি আরব ইয়েমেন সংঘাতে জড়িয়ে পড়ার পর থেকে বিভিন্ন সময় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসলেও ইসলামের পবিত্র স্থানগুলোকে লক্ষ্য করে হামলার ঘটনা অত্যন্ত বিরল। এই ঘটনার ফলে অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সূত্র: সিএনএ
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি