বোয়ালমারীতে বাকিয়ার হত্যার বিচারের দাবীতে মানবন্ধন

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সীমান্তবর্তী রুপাপাত ইউনিয়নের রুপাপাত গ্রামে গতকাল সোমবার (১৫ জুন) বেলা ১১টায় বাকিয়ার হত্যার বিচারের দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রুপাপাত ও বালিগ্রামের শতাধীক নারী-পুরুষ মানববন্ধনে ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত থেকে বাকিয়ার হত্যার বিচারের দাবী জানান। এ সময় নিহত বাকিয়ারের স্ত্রী নার্গিস বেগেম কান্নাকন্ঠে বলেন, অন্যায় ভাবে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। ১ নং হত্যার আসামী মিজানুর রহমান ১৫ দিনের মধ্যে জাবিন পেয়ে অন্যান্য আসামীসহ আমার বসতবড়ির সামনে দিয়ে মোটরসাইকেলের শো- ডাউন করে। রাস্তা থেকে চিৎকার করে আমাকে মামলা তুলে নেওয়ারহুমকি দেয়।
তা না হলে আমাকেসহ আমার এতিম তিন মেয়েকে হত্যাসহ বসতবাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। আমি প্রশাসনের কাছে এর উপযুক্ত বিচার দাবী করছি। অন্যান্যের মধ্যে নিহতের চাচাতভাই মো. নুরুল ইসলাম, মন্টু ফকিরসহ এলাকার গন্যমান্যব্যক্তি, সুধীজন এর হত্যার যথাযথ বিচারের দাবী জানান।
এ ব্যপারে ডহরনগর ফাড়ির ইনচার্য উপ-পরিদর্শক (এসআই) মুজাফফর হোসেন জানান, আমরা সকাল থেকে নিহতের বাড়ির পাশে অবস্থান করছি। যাতে ভুক্তভোগীদের কোন ক্ষতি না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখছি। আর এ মামলার আইও থানার ওসি মো. আমিনুর রহমান স্যার। স্যারের কাছে বিস্তারিত জানতে পারবেন। উল্লেখ্য গত ১৯ মে পূর্বশত্রæতার জেরে বাকিয়ার হোসেনকে হত্যা করা হয়। পরদিন ২০ মে নিহতের স্ত্রী নার্গিস বেগম বোয়ালমারী থানায় ১৯ জনকে আসামী করে হত্যা মামলা করেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিচারহীনতার সংস্কৃতিই রামিসার হত্যাকান্ডের জন্য দায়ি : বাংলাদেশ ন্যাপ
জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী