বোয়ালমারীতে ছাত্রলীগের আনন্দ মিছিল

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ ছাত্রলীগের বোয়ালমারী উপজেলা ও পৌর শাখার দুই যুগ পর নতুন কমিটি গঠিত হয়। নতুন কমিটি গঠিত হওয়ায় সোমবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টায় এক আনন্দ মিছিল করেছে বোয়ালমারী উপজেলা ও পৌর ছাত্রলীগ।
স্থানীয় ডাকবাংলো মোড় থেকে শুরু হওয়া আনন্দ মিছিলটি বোয়ালমারী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওয়াপদা মোড়স্থ কাজী হারুন শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। আনন্দ মিছিলে জেলা ও উপজেলার ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশ নেয়।
পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের ফরিদপুর জেলা শাখার সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক মো. ফাহিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক আফিক বিন ইসলাম অর্ক, অমিত বিশ্বাস অর্ক, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন আহমেদ সোহান, ফরিদপুর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমামুল মিয়া আজম, বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোরতূজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক, পৌর ছাত্রলীগের সভাপতি মো.আমিনুর শেখ ফাহিম, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম মৃদুল, মো. সিফাত হোসেন প্রমুখ।
বক্তারা এ সময় বলেন, বিগত দুই যুগ বোয়ালমারী উপজেলাতে ছাত্রলীগের কোন কমিটি ছিল না। এ নিয়ে কারো কোন ভ্রুক্ষেপ ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ অঞ্চলের মাটি ও মানুষের নেতা জননেতা মো. আবদুর রহমানকে দায়িত্ব দেয়ায় তিনি ছাত্রলীগের এই সুন্দর কমিটি উপহার দিয়েছেন। উল্লেখ্য, ১২ জুন ফরিদপুর জেলা শাখার অন্তর্গত ইউনিট বোয়ালমারী উপজেলা শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুর জেলা শাখার এক সিদ্ধান্তে আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগের বোয়ালমারী উপজেলা শাখা ও পৌর শাখার আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে: প্রশ্ন এ টি এম আজহারের
সঙ্গীত একাডেমি