২৬ মে ২০২৬

বোয়ালমারীতে এতিমখানার কমিটি বাতিল, গোপন করলেন সমাজসেবা অফিসার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বোয়ালমারীতে এতিমখানার কমিটি বাতিল, গোপন করলেন সমাজসেবা অফিসার

ফরিদপুর থেকে সংবাদদাতা: ফরিদপুরের অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান বোয়ালমারী ছোলনা সালামিয়া এতিমখানার পরিচালনা পর্ষদের কমিটি বাতিল করা হয়েছে। গত ৯ এপ্রিল ছোলনা গ্রামের মোশাররফ হোসেন চৌধুরীর এক লিখিত আবেদনের প্রেক্ষিতে গত ৬ মে এ কমিটি বাতিল করেন জেলা মাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ.এস.এম. আলী আহসান। মোশাররফ হোসেন চৌধুরী লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, ছোলনা সালামিয়া এতিমখানার নবগঠিত কার্যনির্বাহী কমিটির নির্বাচন অবৈধ জালিয়াতির মাধ্যমে দেখানো হয়েছে।

উক্ত কমিটিতে আমাকে সদস্য হিসেবে ঘোষণা করা হয়েছে। আমার ভোটার নম্বর ৩৩৩। নিয়ম অনূযায়ী আমি কোন মনোনয়নপত্র দাখিল করি নাই ও কোন মনোনয়নপত্রে স্বাক্ষর করি নাই। এহেন জালিয়াতির কমিটি যাহাতে বাতিল করা হয় সে জন্য তিনি গত ৯ এপ্রিল জেলা সমাজসেবা কার্যালয় বরাবর অভিযোগ দেন। ওই কমিটির সভাপতি করা হয়েছিল শাহ্ধসঢ়; সৈয়দ মুরাদুল্লাহ আহমাদ। যার ঠিকানা দেখানো হয়েছে ১৭ নং শরৎগুপ্ত রোড, নারিন্দা, ঢাকা। সহসভাপতি করা হয়েছিল উপজেলার শিবপুর গ্রামের মৃত আব্দুস সামাদ মিয়ার ছেলে ঢাকায় বসবাসরত গিয়াস উদ্দিন মিয়া বেণু।

এদিকে অভিযোগকারীরা জানান, বাতিলকৃত কমিটির নিকট থেকে অনৈতিক সুবিধা নিয়ে দীর্ঘ আড়াই মাস যাবৎ বাতিলকৃত কমিটির বিষয়টি ধামাচাপা দিয়ে রেখেছিলেন উপজেলা সমাজসেবা অফিসার প্রকাশ কুমার বিশ্বাস। এ বিষয়ে বাতিলকৃত কমিটির সহসভাপতি গিয়াস উদ্দিন মিয়া বেণু বলেন, কমিটি বাতিলের বিষয়ে আমি কিছু জানি না। তবে পরে আরেকটি কমিটি আপ্রোভ হয়েছে।

উপজেলা সমাজসেবা অফিসার প্রকাশ কুমার বিশ্বাস অনৈতিক সুবিধা নেয়ার কথা অস্বীকার করে বলেন, সময়ের অভাবে অভিযোগকারীদের কমিটি বাতিলের বিষয়টি জানাতে দের হয়েছে। পুনরায় নতুন কোন কমিটি অনুমোদন হয় নাই বলে তিনি জানান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি