বোয়ালমারীতে গ্রাহক সেবা দেওয়ায় পুরস্কার পাচ্ছেন ডিজিএম সানোয়ার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ফরিদপুর প্রতিনিধি : মুজিববর্ষে “বঙ্গবন্ধু পুরস্কার’’ পাচ্ছেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির বোয়ালমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. সানোয়ার হোসেন। মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড তাকে “বঙ্গবন্ধু পুরস্কার” দিচ্ছেন।
পল্লী বিদ্যুৎ সমিতির মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক ঢালী ইউসুফ আহমেদ স্বাক্ষরিত এক পত্রে জানাযায়, দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিকে গ্রাহক সেবা দেওয়ার ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য এ স্বীকৃতি দেওয়া হচ্ছে। মনোনীতদের “বঙ্গবন্ধু পুরস্কার” হিসেবে ০১ এক মাসের মূল বেতনের সমপরিমান অর্থ প্রদান করা হবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি