বোয়ালমারীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার রায়পুর থেকে ইয়াবা বিক্রিকালে ৫৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. রফিকুল ইসলাম (২৪)। সে বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের চাপলডাঙ্গা গ্রামের মো. মান্নান মোল্যার ছেলে। গ্রেফতারকৃতকে রবিবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, রফিকুল শনিবার দুপুরে বোয়ালমারী পৌরসভার রায়পুরে ইয়াবা বিক্রি করতে যায়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫৫ পিস ইয়াবাসহ রফিকুলকে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে রফিকুলের সাথে থাকা একই গ্রামের মো. শাহীন খান (৪০) দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় উপ-পুলিশ পরিদর্শক মুহাম্মদ আক্কাস আলী শেখ বাদি হয়ে ওই দিন বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (১) সারণীর ১০ (ক) ধারায় গ্রেফতারকৃত রফিকুল ইসলাম ও পলাতক শাহীন খানকে আসামী করে বোয়ালমারী থানায় মামলা করেন। গ্রেফতারকৃত আসামী রফিকুল ইসলামকে রবিবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে গ্রেরণ করা হয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি