বোয়ালমারীতে অব্যবস্থাপনায় পালিত হলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস

ফরিদপুর থেকে সংবাদদাতা: ‘বহুভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন উপলক্ষে রোববার (০৮.০৯.১৯) সকালে বোয়ালমারী উপজেলা প্রশাসান এক র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা চত্ত্বর থেকে একটি র্যালী পৌর শহরের বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ চত্ত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ হলরুমে ফটো সেসনের মাধ্যমে শেষ হয়। এ সময় হলরুমে শিক্ষার্থীদের বসার কোন ব্যবস্থা না থাকলেও সরকারি কর্মকর্তারা আয়েশে বসে ছিলেন সামনের চেয়ারে। র্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস জাফরি, উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আমিনুল ইসলামসহ উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তাবৃন্দ। পরে উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভাটি নামমাত্র ফটো সেসনের মধ্য দিয়ে শেষ হয়। আলোচনার স্থলে নানা অব্যবস্থা পরিলক্ষিত হয়।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি