বোয়ালমারীতে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ

ফরিদপুর থেকে সংবাদদাতা : করোনা ভাইরাসের বিস্তার রোধে কঠোর অবস্থানে বোয়ালমারী উপজেলা প্রশাসন। বন্ধ করে দেয়া হয়েছে দোকান পাট ও গণপরিবহন। করোনার প্রাদুর্ভাব রোধে প্রসাশনের কড়াকড়ি আরোপে বিপাকে পড়েছে রিক্সা, ভ্রান, ঠেলাগাড়ি চালক, শ্রমিক, দিন মুজুরসহ প্রান্তিক মানুষেরা। কর্মহীন হয়ে পড়া এসব মানুষের মনে শুধু একটাই প্রশ্ন কিভাবে চলবে জীবন? তাদের কপাল জুড়েই চিন্তার ভাঁজ।
করোনার কারনে কর্মহীন হয়ে পড়া দুস্থ অসহায় দিনে এনে দিনে খাওয়া মানুষের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন সমাজ সেবক, অসহায় মানুষের বন্ধু, আ’লীগ নেতা ও গোল্ডেন কার্বন ফ্যাক্টরী লি:এর ব্যবস্থাপনা পরিচালক মো. হিরু মুন্সি। ১২ এপ্রিল রবিবার সকাল ১০ টার সময়ে গোল্ডেন কার্বন ফ্যাক্টরী লি: এর চত্বরে করোনায় কর্মহীন হয়ে পড়া দেড় শতাধিক অসহায় মানুষের মাঝে নিজ অর্থায়নে চাউল, আলু বিতরণ করেন তিনি। তিনি বলেন, করোনার প্রাদুর্ভাবে খেটে খাওয়া মানুষের চরম দুদর্শায় দিনযাপন করছে। সরকারি অনুদানের পাশাপাশি আমি নিজ অর্থায়নে এদের সাহায্য সহযোগীতায় সামর্থবান সকলকে এগিয়ে আসার আহŸান জানান তিনি।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন