বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনা নিহত ১
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ফরিদপুর প্রতিনিধি : মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে ফরিদপুরের বোয়ালমারী
উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বটতলা নামক স্থানে বাস চাপায় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী মো. জাহাঙ্গীর মিয়া (৪০) নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) মোটরসাইকেল যোগে ফরিদপুর থেকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কাজ শেষ বোয়ালমারী ফেরার সময় বিকেল সাড়ে তিনটার দিকে ফরিদপুরগামী বিলাস ক্লাসিক (ঢাকা মেট্রো-ব ১৫-৫৫৫৯) একটি যাত্রীবাহী লোকাল বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময়ে জনগণ যাত্রীবাহী বাসটিকে আটক করে। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। সে বোয়ালমারী পৌরসভার ৫নং ওয়ার্ডের পৃর্বকামার গ্রামের নূর মোহাম্মদ মিয়ার ছেলে। জাহাঙ্গীর বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই বিভাগের পোর্টার হিসেবে নিয়োজিত ছিলেন। জয়নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুব্রত কুমার রায় ঘটনাস্থল থেকে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি