৩ এপ্রিল ২০২৬

বরিশালে জামায়াতের জনসভায় জনতার ঢল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫২ পিএম
বরিশালে জামায়াতের জনসভায় জনতার ঢল

দলীয় নেতাকর্মী আর সাধারণ মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে জনসভাস্থল।

বাংলাপ্রেস ডেস্ক:  নির্বাচনি জনসভায় যোগ দিতে বরিশালে যাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।  

শুক্রবার বেলা ১১টায় মেহেন্দীগঞ্জ উপজেলা শহরের আরসি কলেজ মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।   

এই জনসভার যোগ দিতে এরইমধ্যে জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতাকর্মী আরসি কলেজ মাঠে জড়ো হয়েছেন। বরিশালের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন তারা। দলীয় নেতাকর্মী আর সাধারণ মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে জনসভাস্থল। মাঠ ছাড়িয়ে আশেপাশের সড়কগুলোতেও জড়ো হচ্ছেন নেতাকর্মীরা।  

জামায়াতে ইসলামী সূত্রে জানা গেছে, মেহেন্দীগঞ্জ উপজেলা আমির শহিদুল ইসলামের সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য রাখবেন দলের স্থানীয় এবং কেন্দ্রীয় নেতারা। বেলা ১১টায় হেলিকপ্টারযোগে মেহেন্দীগঞ্জে এসে পৌঁছে জনসভায় যোগ দেবেন জামায়াত আমির।  

মেহেন্দীগঞ্জের জনসভা শেষে পটুয়াখালীর বাউফলে জামায়াত আয়োজিত জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।  সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি