বরিশালের হিজলায় দু’টি অবৈধ ইটভাটা ধ্বংস করলো পরিবেশ অধিদপ্তর
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বরিশালের হিজলা উপজেলায় অভিযান চালিয়ে দু’টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অন্তত ২০ লাখ কাঁচা ইট ধ্বংস করা হয়।
বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং এন্ড ইনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা সুমির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এএইচএম রাশেদ জানান, অবৈধ ইটভাটা বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত বুধবার দুপুরে হিজলা উপজেলার চরদুর্গাপুরে অভিযান চালায়। এ সময় দু’টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেয়া হয়। একই সঙ্গে দু’টি ইটভাটায় থাকা অন্তত ২০ লাখ কাঁচা ইট ধ্বংস করা হয়।
অবৈধ ইটভাটা বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এএইচএম রাশেদ।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি