ধর্ষককে গ্রেফতারের দাবিতে শৈলকুপায় সংবাদ সম্মেলন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় প্রথম শ্রেনীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক শাহমত খাঁ (৬০) কে গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ধর্ষিতার পিতা। বুধবার দুপুরে শৈলকুপা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।তার লিখিত বক্তব্যে তিনি বলেন গত ৩ জুলাই দুপুরে গড়াই নদীর তীরে গোসাইডাঙ্গা গ্রামের শিশুটিকে ধর্ষন করে একই গ্রামের শাহমত খা। এঘটনায় ৫ জুলাই শৈলকুপা থানায় মেয়েটির ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন, যার মামলা নং ০৪। মামলা দায়েরের পর ৭দিন পার হলেও পুলিশ এখনো আসামীকে গ্রেফতার করতে পারেনি। সংবাদ সম্মেলনে গোসাইডাঙ্গা গ্রামের বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিল।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি