ব্রিটেনে তৃতীয়বারের মত টিউলিপ সিদ্দিক নির্বাচিত
বাংলাপ্রেস ডেস্ক: ব্রিটেনের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক তৃতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) এই ফলাফল পাওয়া যায়। যুক্তরাজ্য সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর)।
এর আগে, পরপর দুইবার এমপি হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। লন্ডনের হ্যামপস্টেড ও কিলবার্ন আসন থেকে এবার তৃতীয়বারের মতো প্রার্থী হয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানার দ্বিতীয় সন্তান টিউলিপ।
নির্বাচিত হওয়ার পর টিউলিপ বলেন, 'এটা খুবই আনন্দের বিষয় যে আমি আবারও নির্বাচিত হয়েছি সংসদ সদস্য হিসেবে। এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা অনেকেই ভাবছেন যে, ৫ বছরের মধ্যে ৩টি নির্বাচনে জিতেছি আমি, কিন্তু এটাই জাতির রাজনীতি। তাই আমাকে যারা আবার নির্বাচিত করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।'
এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৯ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। যাদের ৭ জনই ছিলেন নারী। বিরোধী লেবার পার্টি থেকে লড়ছেন সর্বোচ্চ ৭ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। লিবারেল ডেমোক্র্যাট ও কনজারভেটিভ পার্টি থেকে লড়েছেন একজন করে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যাকারীর মৃত্যুদণ্ড চেয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা
বাংলাদেশে মার্কিন নাগরিক চাচাকে হত্যার দায়ে নিউ ইয়র্কে ভাতিজার কারাদণ্ড
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি