বড়লেখায় চার মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় চারটি মামলায় মোট ৩ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ কোটি ৯ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মো. আছকর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বড়লেখা থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম। গ্রেপ্তারকৃত মো. আছকর আলী বড়লেখা উপজেলার সায়পুর গ্রামের মৃত হাছন আলীর ছেলে।
পুলিশ সূত্রের বরাতে জানা যায়, আছকর আলীর বিরুদ্ধে চারটি মামলার পৃথকভাবে ১ বছর, ১ বছর, ১ বছর ও ৬ মাসসহ মোট ৩ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজা রয়েছে। পাশাপাশি চার মামলায় সর্বমোট ১ কোটি ৯ লাখ টাকা অর্থদণ্ডেও দণ্ডিত তিনি। দীর্ঘদিন পলাতক থাকার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বড়লেখা থানা পুলিশ।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
হোটেল মোটেল ও রিসোর্ট লাইসেন্স বিহীন পরিচালনা সম্পূর্ণ নিষিদ্ধ; পুলিশ সুপার
চা-বাগানের ছোট্ট ঘর থেকে বিশ্ববিদ্যালয়ে অন্তরা: হার মানলো ১৮৭ টাকার দারিদ্রতা
সঙ্গীত একাডেমি