২১ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পিএম
বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

বাংলাপ্রেস ডেস্ক: জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (২২ অক্টোবর) টানা ৯ ঘণ্টা সিলেটের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। বুধবার (২১ অক্টোবর) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) জৈন্তাপুর উপকেন্দ্র থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সিলেট বিউবোর আওতাধীন জৈন্তাপুর উপকেন্দ্র থেকে জাফলং পর্যন্ত এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি তামাবিল, চাংগিল ও জাফলং ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎকক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সিলেট বিউবো কর্তৃপক্ষ।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি