৩ এপ্রিল ২০২৬

বর্তমানে দেশ গ্যাস সংকটের মধ্যেই আছে: শিল্প উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বর্তমানে দেশ গ্যাস সংকটের মধ্যেই আছে: শিল্প উপদেষ্টা
বাংলাপ্রেস ডেস্ক: দেশ বর্তমানে গ্যাস সংকটের মধ্যেই আছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। একই সঙ্গে তিনি বলেছেন, এই সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না। আগামীতে সার উৎপাদন বাড়বে। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে শিল্প উপদেষ্টা এ কথা বলেন। উপদেষ্টা বলেন, গত সাড়ে ১৫ বছরে গ্যাস খনন করা হয়নি। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানিকে (বাপেক্স) বসিয়ে রাখা হয়েছিল। বর্তমানে ভোলা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা চলছে। দেশে সারের ঘাটতি মেটানোর চেষ্টা চলছে। লক্ষ্য বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতাও রয়েছে উল্লেখ করে আদিলুর রহমান খান বলেন, সাড়ে ১৫ বছরে প্রতিটি সেক্টরে দুর্নীতি হয়েছে। এগুলো নিরসনের চেষ্টা চলছে। দেশ বর্তমানে গ্যাস সংকটের মধ্যেই আছে। এই গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না। এ সময় শিল্প সচিব জাকিয়া সুলতানা, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি