বস্তিবাসী ফ্ল্যাট চায় না, চায় নিরাপদ জীবন: নাহিদ ইসলাম
বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের দশ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, ‘১২ ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু হতে হবে। এর কোনো বিকল্প নাই। অন্য কোনো প্ল্যান কাজে দিবে না। নির্বাচন কমিশনকে স্বচ্ছ থাকতে হবে। কোনো দলকে বিশেষ সুবিধা দেওয়া যাবে না। কোনো ধরণের বৈষম্য মেনে নেওয়া হবে না। তাই নির্বাচন কমিশনকে স্মরণ করিয়ে দিতে চাই, আমরা এখনো মাঠে নামি নাই। কারণ আমরা মাঠে নামব নির্বাচনের জন্য, আমাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না। কোনো অন্যায় সহ্য করা হবে না।’
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৫ আসনের উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ফ্যামিলি কার্ড প্রসঙ্গে নাহিদ বলেন, ‘আমরা চাইকার্ড দেওয়া হোক, জনগণ সুবিধা পাক। কিন্তু এই কার্ড জনগণ পর্যন্ত পৌঁছাবে তো? ২ হাজার টাকার কার্ড নিতে ১ হাজার টাকার ঘুষ দেওয়া লাগবে না তো?’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘একদিকে বলা হচ্ছে কার্ড দেওয়া হবে, আরেক দিকে ঋণখেলাপিদের সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে। আদালতকে চাপ প্রয়োগ করা হচ্ছে। এ কেমন দ্বিচারিতা?’
তিনি আরও বলেন, ‘যদি প্রকৃতপক্ষেই জনগনকে সুবিধা দিতে চায়, তারা কখনোই ঋণখেলাপিকে নমিনেশন দিতে পারে না। এরা সংসদে গেলে আবারও ঋণ নিবে, আবারও টাকা লুট করবে, আবারও বিদেশে টাকা পাচার করবে। আমরা তো এই বাংলাদেশ চাই নাই, আমরা তো লুটেরাদের বিরুদ্ধেই গণ-অভ্যুত্থান করেছি। ফলে নতুন কোনো লুটেরাদের ক্ষমতায় যেতে দেব না, জনগণ তাদের ক্ষমতায় যেতে দেবে না।’
তারেক রহমানের বস্তিবাসীদের উদ্দেশ্যে ফ্ল্যাট দেওয়ার ঘোষণাকে বস্তিবাসীদের উচ্ছেদের ইঙ্গিত হিসেবে বর্ণনা করে নাহিদ ইসলাম বলেন, ‘বস্তিবাসী ফ্ল্যাট চায় না। তারা চায় নিরাপদ জীবনের নিশ্চয়তা, তারা চায় মর্যাদাপূর্ণ কর্মসংস্থান। আজ পর্যন্ত যারা বস্তিবাসীকে ফ্ল্যাট দিতে চেয়েছেন, তারা বস্তি উচ্ছেদের পরিকল্পনা করেছে। তারা বস্তিতে আগুন দিয়েছে।’
শেষে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি