৪ এপ্রিল ২০২৬

বুধবার বিএনপির সংসদীয় দলের সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৫:২৪ এএম
বুধবার বিএনপির সংসদীয় দলের সভা

বাংলাপ্রেস ডেস্ক:   বিএনপির সংসদীয় দলের সভা বুধবার অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারদলীয় সব সংসদ সদস্যকে জাতীয় সংসদের সরকারদলীয় সভাকক্ষে গুরুত্বপূর্ণ এ সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম। 

বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনে অবস্থিত সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সংসদীয় কার্যপ্রণালি, শৃঙ্খলা এবং দলীয় অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হবে। 

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি সরকার গঠন করেছে। ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। 

ত্রয়োদশ সংসদে নূরুল ইসলামকে চিফ হুইপ মনোনয়ন দিয়েছে বিএনপি, যিনি বরগুনার সংসদ সদস্য ও দলের ভাইস চেয়ারম্যান।সেই সঙ্গে ছয় হুইপও নির্বাচিত করেছে বিএনপি।

নিয়োগ পাওয়া হুইপরা হলেন- হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান।

এই সংসদে বিরোধীদলীয় হুইপের দায়িত্ব পালন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 

বৃহস্পতিবার সংসদের প্রথম অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। বিরোধী দল থেকে স্পিকার দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি