৪ এপ্রিল ২০২৬

বুধবার চিন্ময় দাসের জামিন না হলে কারাগার অভিমুখে লংমার্চ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বুধবার চিন্ময় দাসের জামিন না হলে কারাগার অভিমুখে লংমার্চ
বাংলাপ্রেস ডেস্ক: সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আগামীকাল বুধবার (২৭ নভেম্বর) জামিন না হলে কারাগার অভিমুখে লংমার্চ করার ঘোষণা দিয়েছেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতারা। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের জরুরি সংবাদ সম্মেলনে জোটের নেতারা এ ঘোষণা দেন। একই সঙ্গে বিক্ষিপ্তভাবে আন্দোলন না করে সারাদেশে সম্মিলিতভাবে আন্দোলন করে স্বেচ্ছায় কারাবরণ করার ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলনে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি প্রসেনজিৎ হালদার বলেন, আমরা গতকাল সোমবার যে সমাবেশ করেছি সেখানে একদল দুষ্কৃতিকারী উগ্রবাদী লোক অমানবিকভাবে হামলা করেছে। এতে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ৩০ জন সমর্থক আহত হয়েছেন। এ সময় ২ জন নারী সমর্থককেও লাঞ্ছিত করা হয়। প্রসঙ্গত, গত সোমবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্রকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকেরাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি